বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে এক ব্যক্তির দেহে বিরলতম ব্লাড গ্রুপের সন্ধান

  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০২২, ৫.৩৭ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

মানবদেহে A, B, O, Rh সহ মোট ৪২ টি বিভিন্ন ধরনের রক্তের গ্রুপ রয়েছে। সাধারণভাবে, চারটি রক্তের গ্রুপকেই ধরা হয়। বাকিরা বিরল তালিকাভুক্ত। এর কারণ অভিযোজনের ফলে রক্তে আরও ৩৭৫টি বিভিন্ন ধরণের অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এমনই একটি গ্রুপ হল EMM। এটি একেবারেই বিরলতম ব্লাড গ্রুপ। যা সম্প্রতি গুজরাটে এক ব্যক্তির দেহে পাওয়া গিয়েছে।

শারীরবিদ্যায় এই ধরনের ব্লাড গ্রুপকে ABO গ্রুপের মধ্যে ধরা হয়ে থাকে। ঠিক যেমন- ‘বম্বে ব্লাড গ্রুপ’। এই EMM গ্রুপটিও তাই। এই রক্ত যাদের রয়েছে এরা অন্যদের রক্তদান এবং অন্যদের থেকে রক্তগ্রহণ উভয়ই করতে পারে৷ সেই কারণেই এরা বিরল তালিকাভুক্ত। তবে আশ্চর্যের বিষয় এই পৃথিবীতে মাত্র ৯ জনের রক্তের গ্রুপ এমন রয়েছে। আর এবার এর মধ্যে যুক্ত হল গুজরাটের এই ব্যক্তির নামও।

রাজকোটের ৬৫ বছর বয়সি এই ব্যক্তি হৃদরোগজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর হার্ট অ্যাটাকের চিকিৎসা চলছিল। সার্জারির জন্য তখন প্রয়োজন ছিল রক্তের। সেই সময় তার রক্তের গ্রুপ নির্ণয় করতে গিয়েই প্যাথোলজিস্টদের চক্ষুচড়ক গাছ। রিপোর্টে দেখে যায় ওই ব্যক্তি বিরল রক্তের অধিকারী।

ভারতে বিরলতম রক্তের গ্রুপের প্রথম দৃষ্টান্ত এবং বিশ্বের দশম দৃষ্টান্ত হিসেবে রেকর্ড গড়লেন এই ব্যক্তি। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন (আইএসবিটি) এটিকে ইএমএম নেগেটিভ ব্লাড গ্রুপের তালিকাভুক্ত করেছে। – জি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com