ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যু বাষির্কী উদযাপন করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে উপেজলা জাতীয় পাটির কার্যালয়ে মৃত্যু বাষির্কী উপলক্ষে দোয়া ও মিলাদ শরীফ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ -সভাপতি ও সাংগঠনিক কমিটির আহবায়ক মোঃনুরুল ইসলাম খান সুরুজের সভাপতিত্বে আলোচানা সভায় উপস্থিত ছিলেন উপেজলা জাপার সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাদী, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক কমিটির সদস্য সচিব মোঃ আবদুল মতিন, সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন তুষার, ছাত্র সমাজ ময়মনসিংহ জেলার আহবায়ক এস এম সারোয়ার,উপজেলা জাতীয় তরুন পার্টির সভাপতি রাজিব সহ আরো অনেকেই উপস্হিত ছিলেন।