মুহম্মদ আবুল বাশারঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জের সাবেক এম পি আলহাজ্ব মোঃ আবদুছ ছাওার গত বুধবার বিকেলে মগটুলা ও মাইজবাগ ইউনিয়নের নেতা কর্মিদের সাথে ঈদুল আযহার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।মগটুলা ইউনিয়নের মধুপুর বাজার এবং মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ বাজার,লক্ষিগঞ্জ বাজারে সাবেক এম পি আবদুছ ছাওার অবস্হান করলে নেতা কর্মি সহ সাধারন লোকজন খুশিতে আবেগে আপ্লুত হয়ে যায়। তাকে এক নজর দেখার জন্য চতুরদিকে লোকজন জরো হয়। সাবেক এম পি আবদুছ ছাওার উপস্হিত সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানায়।তিনি সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।এসময় মাইজবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফরিদ মিয়া,মাইজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সরজুল ভুইয়া , সাধারণ সম্পাদক মোঃ আবদুল মতিন সহ দলীয় নেতা -কর্মি ও সাধারন লোকজন উপস্হিত ছিলেন।