বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল ‘বোধ’

  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১.০৯ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,নিজস্ব প্রতিবেদকঃ স্বেচ্ছাসেবী সংগঠন ‘বোধ’ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। গতবুধবার (১৩ জুলাই ) রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে এ কর্মসূচি পালন করে সংগঠনটির সদস্যরা।

কয়েক ধাপে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে সংগঠনটি।
কর্মসূচি নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা রাহাত সাইফুল বলেন, ‘গাছ শুধু আর্থিকভাবেই দেশের জন্য ফলপ্রসূ হবে না, সারা দেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক হবে। উপকূলীয়বাসীরা সারা বছর নদী ভাঙনের আতঙ্কে থাকেন। বিশেষ করে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়াসহ কয়েকটি ইউনিয়নের বহু সাধারণ মানুষের ফসলি চাষের জমি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।এছাড়া প্রতিবছর বন্যার কবলে পড়তে হয় এই অঞ্চলের মানুষের। বন্যা মোকাবিলা ও নদী ভাঙন রোধে গাছের ভুমিকা রয়েছে। গাছ আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান।পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বৃহৎ পরিসরে বনায়ন করা দরকার। প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করাই আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য।’
নিজ বাড়ির আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানান সংগঠনের সদস্যরা। এ সময় সংগঠনটির স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন- অরুণ মেম্বার, বাদল, শাকিল মুফতী, রিয়াজ হাওলাদার, জলিল হাওলাদার, ফাহিম ফরহাদ, মিরাজ, আল ইসলাম, জাহিদ, ওহিদুল, সিয়াম, ইউসুফ, কাকন, আবদুল্লাহ্ আল নোমানসহ আরো অনেকে।
উল্লেখ্য, করোনা মহামারির সময় সংগঠনটির পথচলা শুরু করে। এর পর থেকে সংগঠনটি ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com