বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সোনারগাঁ এলাকায় বাস এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ১১.৪৯ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় বাস এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিমা রহমান ও রাহাত মাহমুদ নামের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী মারা গেছেন। এছাড়াও, এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শিক্ষার্থী।

শুক্রবার (১৫ জুলাই) সকালে প্রায় সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিমা রহমান উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মাহফুজুর রহমানের মেয়ে এবং রাহাদ মাহমুদ ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা। আহত মুয়াজ এসএম আনান, কাজী আবিদ শাহনেওয়াজ ও সাইফুল ইসলাম একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মাহিমা এবং ৩টার সময় রাহাত মাহমুদ মারা যান। আর আহতরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতরা জানিয়েছেন, শুক্রবার সকালে ঢাকা আফতাবনগর থেকে শিক্ষার্থী (বন্ধু) মিলে দুইটি প্রাইভেটকার যোগে নারায়ণগঞ্জ পানাম সিটিতে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে দড়িকান্দি এলাকায় সৌদিয়া বাসের সঙ্গে প্রাইভেটকারে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন বলেন, বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আহত বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই শিক্ষার্থীর পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বাসটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com