শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফেনী সোনাগাজীতে গণধর্ষণের দায়ে তিন ধর্ষকের মৃত্যুদন্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৭.৫০ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

ফেনী জেলার সোনাগাজীতে সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণের অপরাধে তিন ধর্ষকের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একইসাথে প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো- মোহাম্মদ লাতু মিঞা, জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম।
আজ দুপুরে এ মৃত্যুদন্ডাদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ওসমান হায়দার। এ মামলায় অপর আসামি ফারুককে বেকসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আদালতে ওমর ফারুক ছাড়া অন্য আসামীরা পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করে সিনিয়র আইনজীবী(এপিপি) ফরিদ উদ্দিন হাজারী, তিনি জানান, ২০০৩ সালের ১৩ মে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরে রসুল আহম্মদের ছেলে মোহাম্মদ ফারুক, আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম ও আবদুর রশিদের ছেলে আবুল কাশেমসহ অজ্ঞাত একজনসহ রাত দু’টার সময় ঘরে ঢুকে সংখ্যালঘু কিশোরীকে মায়ের সামনে গণধর্ষণ করে। এসময় ধর্ষিতার মাকে বেঁধেরাখে ধর্ষকদল।
এ ঘটনার পরদিন কিশোরীর মা কৃষ্ণবালা দাস সোনাগাজী মডেল থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরে ৯ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলার রায় ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com