বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মেয়র ইকরামুল হক টিটুর সুস্থতা কামনায় গরু কোরবানি দিলেন ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের নেএী স্বপ্না খন্দকার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৪.১৭ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে
মুহম্মদ আবুল বাশারঃ বাংলাদেশ যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক-১ স্বপ্না খন্দকার পবিত্র ঈদুল আজহায় করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বারা আক্রান্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু ও তার পরিবারের চার জন সদস্যের দ্রুত আরোগ্য কামনায় আল্লাহর ওয়াস্তে একটি গরু কোরবানি দিয়েছেন।উল্লেখ্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু করোনাকালীন সময়ের শুরু থেকেই মাঠ পর্যায়ে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং নগরবাসীকে খাদ্য উপহার,সুরক্ষা-সামগ্রী প্রদান ও নগদ অর্থ প্রদান সহ নগরবাসীর সার্বিক কল্যাণার্থে নিজ জীবনের ঝুঁকি নিয়ে জনতার কাতারেই সার্বক্ষণিক ছিলেন।
ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের যুগ্ন-আহ্বায়ক-১ স্বপ্না খন্দকার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু ও তার পরিবারের সদস্যদের দ্রুত আরোগ্য কামনায় আল্লাহর ওয়াস্তে পশু কোরবানি দিয়ে নগরীর গরীব-দুঃখী, এতিম,অসহায় ও বস্তিবাসীদের মাঝে বিতরণ করেন।
জেলা যুব মহিলা লীগের যুগ্ম- আহ্বায়ক-১ স্বপ্না খন্দকার  গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত আস্থাভাজন নেতৃত্ব ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর জননন্দিত মেয়র জননেতা ইকরামুল হক টিটু ভাই নিজ জীবনের মায়া তুচ্ছ করে নগরবাসীকে ভালো রাখতে দিন-রাত পরিশ্রম করে তিনি নিজে সহ পরিবারের ৪ জন সদস্য আজ করোনাক্রান্ত। তাই আমাদের প্রিয়জন ও রাজনৈতিক অভিভাবক মেয়র টিটু ভাই ও তার পরিবারের সদস্যদের দ্রুত রোগমুক্তি কামনায় পরম করুনাময় মহান আল্লাহতালার সন্তুষ্টি বিধানের উদ্দেশ্য আল্লাহর ওয়াস্তে একটি গরু কোরবানি দিয়ে সেই পশুর গোশত হতদরিদ্র অসহায় নিম্নবিত্ত মানুষের মাঝে বিতরণ করেছি, পরম করুনাময় এই ত্যাগের উছিলায় ময়মনসিংহ মহানগরবাসীর ভালবাসার ও আস্থার প্রতীক মেয়র টিটু ভাইকে দ্রুততম সময়ের মাঝে সু্স্থ করে দিবেন বলে আমরা বিশ্বাস করি।
ময়মনসিংহ মহানগরবাসী স্বপ্না খন্দকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন এবং নেতার প্রতি এরকম শ্রদ্ধা-ভালবাসা বর্তমান সময়ে বিরল বলেও অনেকেই মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com