বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় দেশব্যাপী জরুরি অবস্থা জারি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ১০.০৩ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট বুধবার বিক্ষুব্ধ বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যকার সহিংস সংঘর্ষে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেছেন। দাঙ্গা পুলিশ রাজধানী কলম্বোতে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে হামলা চালানোর চেষ্টারত বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়েছে। ওই সময় সামরিক হেলিকপ্টারগুলো মাথার ওপর দিয়ে উড়ছিল।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে যেদিন পদত্যাগের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেদিন তিনি এবং তার স্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরেই অস্থিরতা দেখা দেয়। শ্রীলঙ্কার বিমান বাহিনী বলছে, তাদেরকে বিমান বাহিনীর একটি বিমানে করে মালদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

শ্রীলঙ্কার সংসদের স্পিকার বলেছেন, রাজাপাকসে প্রেসিডেন্টের দায়িত্ব প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের কাছে হস্তান্তর করেছেন।

গত সপ্তাহে বিক্ষোভের গতি আরও বৃদ্ধি পায়। শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্টের ঔপনিবেশিক আমলের প্রাসাদে হামলা চালায় এবং প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয়। রোববার রাজাপাকসের প্রাসাদে তোলা ছবি এবং ভিডিওগুলোতে দেখা যায়, বিক্ষোভকারীরা আসবাবপত্রে বসে অনেকের সাথে সেলফি তুলছে, গেম খেলছে, পুলে সাঁতার কাটছে বা জিমে ব্যায়ামের সরঞ্জাম ব্যবহার করছে।

বিক্রমাসিংহে বলেছেন, নতুন ঐকমত্যের সরকার গঠিত হলে তিনিও পদত্যাগ করবেন। তবে বিক্ষোভকারীরা বুধবার রাজাপাকসের সাথে তারও পদত্যাগ করার দাবি করেছেন। তারা বলেন, বিক্রমাসিংহে রাজাপাকসে পরিবারের খুব ঘনিষ্ঠ।

গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ এবং প্রস্থান কার্যকরভাবে শ্রীলঙ্কার ওপর রাজাপাকসের পরিবারের দুই দশকের দখলের অবসান ঘটায়। মঙ্গলবার অভিবাসন কর্মকর্তারা তার ভাই বাসিলকে দেশত্যাগ করতে বাধা দেয়।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com