বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হতে পারেন স্পিকার মাহিন্দা আবেয়াবর্ধনে

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ১২.২৫ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার পরিস্থিতি এখনও তেতে রয়েছে। এই পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্টের কুর্সিতে বসতে পারেন স্পিকার মাহিন্দা আবেয়াবর্ধনে।আর্থিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কার পরিস্থিতি অগ্নিগর্ভ। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ‘বেপাত্তা’ হয়েছেন। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের গদিও টলমল। প্রেসিডেন্টের প্রাসাদে ছয়লাপ বিক্ষোভকারীরা। এমন অরাজক পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্টের কুর্সিতে বসতে পারেন স্পিকার মাহিন্দা আবেয়াবর্ধনে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ১৩ জুলাই প্রেসিডেন্ট পদ থেকে রাজাপক্ষে পদত্যাগ করলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করতে পারেন স্পিকার। উল্লেখ্য, ১৩ জুলাই প্রেসিডেন্ট পদে রাজাপক্ষে ইস্তফা দেবেন বলে সে কথা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন।

সূত্র মারফত জানা গিয়েছে, সর্বদলের অন্তর্বর্তী সরকার তৈরি করা হবে শ্রীলঙ্কায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সাধারণ নির্বাচন করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে শ্রীলঙ্কার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়েছে। সরকার বিরোধী আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়তে থাকে। একটা সময় প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তার আগেই অবশ্য রাজাপক্ষেকে সরানো হয়। এই ঘটনার পর প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com