বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শ্রীলঙ্কার বিরোধী দলগুলো নতুন সরকার গঠনে বৈঠক করেছে

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ১২.১৩ এএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার রাজধানীতে এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই বিক্ষোভের ফলে, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে পদত্যাগ করতে যাচ্ছেন।

শ্রীলঙ্কার বিরোধী দলগুলো নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে রোববার বৈঠকে বসে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন বলে ঘোষণা দেয়ার একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রবিবার শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা বলেছে যে, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব থেকে সরে না যাওয়া পর্যন্ত তারা কলম্বোতে, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দখল করে রাখবে।

শনিবার হাজার হাজার বিক্ষোভকারী, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, উভয়ের বাসভবন দখল করে নেয়। এক মাসব্যাপী অর্থনৈতিক সংকটের ফলে জনগণের ক্ষোভের প্রকাশ হিসেবে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাড়ি ভাংচুর করে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনে আগুন ধরিয়ে দেয়।

প্রেসিডেন্ট রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে পদত্যাগ করতে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট সংসদের স্পিকারকে বলেছেন ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর নিশ্চিত করতে তিনি ১৩ জুলাই পদত্যাগ করবেন।

তবে, বিক্ষোভকারীরা অবিলম্বে পদত্যাগ করার দাবি জানিয়েছেন।

ব্যাপক এই বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট রাজাপাকসেকে সেনা সদস্যরা নিরাপদ, অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তীব্র অর্থনৈতিক মন্দার জন্য ব্যাপকভাবে দায়ী করা হয় প্রেসিডেন্টকে। রাজাপাকসে কয়েক মাস ধরেই পদত্যাগ করার জন্য জনগণের চাপের মধ্যে রয়েছেন।

শ্রীলঙ্কায় রাজাপাকসের পরিবার একটি শক্তিশালী রাজনৈতিক পরিবার। তারা ২০১৯ সালে এই পরিবার ক্ষমতায় ফিরে আসে। ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দ্বীপরাষ্ট্রটি দেউলিয়া হওয়ার পেছনে, এই রাজনৈতিক পরিবারের নেওয়া নীতিসমূহকেই দায়ী করা হয়।

দেশটি, অর্থনৈতিক সহযোগিতার জন্যে (বেইলআউট) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আলোচনা করছে। কিন্তু, রাজনৈতিক অস্থিতিশীলতা দেশটিকে বিপর্যস্ত করে রাখায়, প্রক্রিয়াটিকে দুর্বল হয়ে যেতে পারে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com