বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করেছে

  • আপডেট সময় সোমবার, ১১ জুলাই, ২০২২, ২.৩৩ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করেছে । পাইপলাইনের যন্ত্রাংশ মেরামতের অজুহাতে সোমবার সকাল থেকে তা বন্ধ রাখা হয়।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে আপাদত গ্যাস প্রবাহ করা হচ্ছে না।

নর্ড স্ট্রিম এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ দিন পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যতদিন এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে, ততদিন এ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার কারণে দীর্ঘদিন পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে পারে রাশিয়া।

ইউরোপের দেশগুলোর আশঙ্কা, রাশিয়া রক্ষণাবেক্ষণের সময়সীমাকে দীর্ঘায়িত করবে, যাতে ইউরোপের গ্যাস সরবরাহ আরও বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে আসন্ন শীত মৌসুমে গ্যাসের সংরক্ষণের পরিকল্পনায় বিঘ্ন ঘটবে এবং ইতোমধ্যে চলতে থাকা গ্যাস সঙ্কট আরও ঘনীভূত হবে।

জার্মান অর্থমন্ত্রী রবার্ট হাবেক দাবি করেন, রাশিয়ানরা সংস্কারের অজুহাত তুলে দীর্ঘ সময় ধরে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে পারে।

রাশিয়া থেকে গ্যাসের প্রবাহ থেমে গেলে জার্মানির অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে। বাভারিয়া রাজ্যের ভিবিডব্লিউ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন থেকে পাওয়া তথ্য মতে, গ্যাস না পাওয়া গেলে জার্মানির অর্থনীতিতে বছরের দ্বিতীয়ার্ধে ১৯৫ বিলিয়ন ডলারের (১৯৩ বিলিয়ন ইউরো) সমপরিমাণ ক্ষতি হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com