বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনে উচ্চ ক্ষমতা সম্পন্ন আরও অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় সোমবার, ১১ জুলাই, ২০২২, ২.২৬ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

ইউক্রেনে আক্রমণকারী রুশ বাহিনীকে যুদ্ধক্ষেত্রে মোকাবেলা করতে প্রয়োজনীয় দক্ষতার প্রশিক্ষণ নিতে ইউক্রেনের সৈন্যরা ব্রিটেনে অবস্থান করছে। দেশ জুড়ে থাকা  ব্রিটেনে বেশ কয়েকটি স্থাপনায় অবস্থান করছেন ঐ ইউক্রেনীয়রা।

ব্রিটিশ সেনাবাহিনীর তৈরি করা এই কর্মসূচিতে প্রায় ১০,০০০ ইউক্রেনীয় সেনা অংশগ্রহণ করবেন। এর মধ্যে প্রথম দফায় আনুমানিক ১,০০০ ইউক্রেনীয় বর্তমানে ব্রিটেনে রয়েছেন।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ব্রিটিশ সেনাবাহিনীর বিশ্বমানের দক্ষতা কাজে লাগিয়ে আমরা ইউক্রেনকে তাদের বাহিনী পুনর্গঠনে এবং তাদের প্রতিরোধ বৃদ্ধি করতে সহায়তা করব, যখন কিনা তারা তাদের দেশের সার্বভৌমত্ব এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণের অধিকারটি রক্ষা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রও ইউক্রেনে আরও অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে। ডনব্যাস অঞ্চল ও তার বাইরে রুশ বাহিনীর যুদ্ধ পরিচালনার সক্ষমতাকে লক্ষ্যবস্তু বানাতে, তা ব্যাহত ও ধ্বংস করতে ইউক্রেনীয় বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে এই সামরিক সহায়তাগুলো পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্রবার ইউক্রেনের জন্য ৪০ কোটি ডলারের এক নতুন প্যাকেজের ঘোষণা দেন। এর মধ্যে অতিরিক্ত আরও চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হাইমার্স) এবং ১,০০০ রাউন্ড ১৫৫ মিলিমিটার “নির্ভুলভাবে আঘাতে সক্ষম” আর্টিলারির গোলা রয়েছে। এর আগে এ ধরণের গোলা ইউক্রেনকে দেওয়া হয়নি।

পেন্টাগনের আরোপিত নিয়ম অনুযায়ী, পরিচয় গোপন রাখার শর্তে সংবাদকর্মীদের সাথে আলাপকালে, যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, এগুলো [সমরাস্ত্র ব্যবস্থাগুলো] নির্ভূলভাবে আঘাতে সক্ষম।  তিনি আরও বলেন, ইউক্রেনীয়দের এখনও পর্যন্ত সফলতা দেখে আমরা আশা করছি যে এগুলো ব্যবহারের মাধ্যমে ইউক্রেনীয়রা ব্যাপক প্রভাব ফেলতে পারবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই সামরিক সরঞ্জামগুলোর জন্য টুইটারে বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানান। এগুলোকে তিনি অগ্রাধিকারমূলক প্রয়োজন হিসেবে ব্যাখ্যা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com