বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেন্সকি

  • আপডেট সময় সোমবার, ১১ জুলাই, ২০২২, ২.১৮ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের বিতর্কিত রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি।

শনিবার, রাষ্ট্রদূত আন্দ্রি মেলনিককে প্রত্যাহার করে নেন জেলেন্সকি। মেলনিকের সাম্প্রতিক সময়ে করা বিতর্কিত এক মন্তব্যের জেরে জেলেন্সকি এই পদক্ষেপ নিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেন দখল করার সময় নাৎসিদের সহযোগিতা করা ইউক্রেনের নাগরিক স্টেপান বান্দেরার পক্ষে সাফাই গেয়েছিলেন মেলনিক।

তিনি এক সাক্ষাত্কারে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের সংগঠনের নেতা বান্দেরা, ইহুদি এবং পোলিশদের গণহত্যাকারী ছিলেন না।

মেলনিকের ওই মন্তব্যের পর জার্মানি, পোল্যান্ড এবং ইসরায়েল থেকে সর্বসাধারণের প্রতিবাদের ঝড় ওঠে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মেলনিকের মন্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, মেলনিকের মন্তব্য ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানকে প্রতিফলিত করে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com