শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন – সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঠাকুরের পীরগঞ্জে বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীকে মারপিট-স্বামী স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘ফাইনাল’ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ কাফরুলে গার্মেন্টস কারখানায় চাঁদা দাবি করে গুলির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ

দক্ষিণ আফ্রিকায় গুলি ১৯ জন নিহত

  • আপডেট সময় সোমবার, ১১ জুলাই, ২০২২, ২.১২ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার দুইটি পানশালায় গুলির ঘটনায় ১৯ জন নিহত হয়েছে বলে পুলিশ রবিবার জানায়। তার মধ্যে একটি ঘটনা জোহানেসবার্গের কাছের এক শহরে এবং অপরটি দেশটির পূর্বাঞ্চলে সংঘটিত হয়।

সোয়েতো-তে সন্ধ্যায় ঘুরতে বেরোনো ১৫ ব্যক্তি নিহত হন বলে পুলিশ জানায়। সেখানে একটি মিনিবাস ট্যাক্সিতে করে আততায়ীরা এসে বারের লোকেদের উপর এলোপাথাড়ি গুলি করতে আরম্ভ করে।

এদিকে, পূর্বাঞ্চলের পিটারমারিটজবার্গ শহরে চারজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। সেখানেও এক বারে থাকা ক্রেতাদের লক্ষ্য করে দুই ব্যক্তি নির্বিচারে গুলি চালায়।

পুলিশ সূত্রগুলো বলছে, ঐ দুই ঘটনা পরস্পর সম্পর্কিত কিনা তা নিশ্চিত করে বলার সময় এখনও হয়নি। তবে ঘটনা দুইটির মধ্যে মিল থাকার বিষয়টি উল্লেখ করা হয়।

দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক রাজধানী জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বৃহত্তম শহর সোয়েতো। মধ্যরাতের ঠিক পরপরই ঘটনাস্থলে পুলিশ ডাকা হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা নোহলানলা কুভেকা এএফপি-কে বলেন, “আমরা ঘটনাস্থলে এসে পৌঁছালে দেখি গুলিবিদ্ধ হয়ে ১২ জন মানুষ নিহত হয়েছেন।”

তিনি আরও বলেন যে, ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তিনজনের মৃত্যু হয়।

আততায়ীদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এএফপি’র সাংবাদিকরা জানান যে, রবিবার পুলিশি ব্যারিকেডের পেছনে শত শত মানুষকে জড়ো হয়ে থাকতে দেখা যায়। গোলাগুলির ঘটনায় পুলিশের তদন্ত চলছে। বারটির বাইরে শুধুমাত্র একটি ছোট পোস্টারে বিয়ারের মূল্য লেখা থাকতে দেখতে পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com