বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন

  • আপডেট সময় সোমবার, ১১ জুলাই, ২০২২, ১০.২৫ এএম
  • ১৬০ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে স্থানীয় সময় শনিবার (৯ জুলাই) উদযাপিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বিরুপ আবহাওয়ার পূর্বাভাস থাকায় এবার নিউইয়র্কের বেশিরভাগ মসজিদ ও কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। ঈদের জামাত শেষে সকলকে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করতে দেখা যায়।
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ের জন্য বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে সর্বত্রই নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। একইসঙ্গে নিউইয়র্ক সিটি প্রশাসনেরও বিশেষ নিরাপত্তা লক্ষ্যণীয় ছিল। ঈদের নামাজ আদায়ের স্থানগুলোর আশপাশের রাস্তায় ফ্রি গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকায় দূর-দূরান্ত থেকে এসে শত শত ধর্মপ্রাণ মুসল্লি পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন।
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত নিউইয়র্কের অন্যতম বড় মসজিদ ও ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) উদ্যোগে আল-মামুর মসজিদে ঈদুল আজহার চারটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহসহ দেশ জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয়। জ্যামাইকার থমাস এডিসন হাইস্কুল খেলার মাঠে ঈদের জামাত আদায়ের আয়োজন ছিল। কিন্তু আগের রাতে বৃষ্টি হওয়ায় এবং সকালে সম্ভাব্য বৃষ্টির পূর্বাভাস থাকায় তা বাতিল করা হয়।
নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা, জ্যাকসন হাইটস, এলমহার্স্ট, উডসাইড, এস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটি, ব্রঙ্কস-এর পার্কচেস্টার এবং ব্রুকলিনের ওজোনপার্ক ও চার্চ-ম্যাকডেনাল্ড এবং নিউইয়র্ক সিটির বাইরে লং আইল্যান্ড এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা ও মিশিগানের বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব এলাকার বাংলাদেশিরা একে অন্যের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
যুক্তরাষ্ট্রে উন্মুক্ত স্থানে পশু জবাইয়ের নিয়ম না থাকায় প্রতি বছরের মত বিভিন্ন গ্রোসারির মাধ্যমে পশু কোরবাণি দিয়েছেন বাংলাদেশিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com