মোঃ হায়দার হাং
বরগুনা তালতলী প্রতিনিধিঃ তালতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবলীগ নেতা মোঃ রাজিব জোমাদ্দারের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। গোপালগঞ্জ থেকে বাড়ী আসার পথে নিজের বাইকের নিয়ন্ত্রণ হাড়িয়ে এক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেন। (ইন্নালিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
জানা গেছে, রাজিব জোমাদ্দার উপজেলার ৭ নং সোনাকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় আমখোলা গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ নং সোনাকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। তিনি গোপালগঞ্জের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। আজ শুক্রবার দুপুর একটায় তার মরদেহ নিজ বাড়ীতে এসে পৌঁছেছে।
আজ বিকাল ৪:০০ ঘটিকার সময় তার নিজ বাড়ীতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাজিব জমাদ্দারের মৃত্যুতে উপজেলা আওযামী যুবলীগ গভীর ভাবে শোক প্রকাশ করছে ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।