বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বুয়েট চান্স পাওয়া মেহেদীকে আর্থিক সহায়তা ও আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী প্রদান করলেন ইউএনও।

  • আপডেট সময় সোমবার, ১১ জুলাই, ২০২২, ১০.১৫ এএম
  • ২২৯ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী,রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়নের বড়দেশ্বরী আশ্রয় কেন্দ্রে ৬৫ টি অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনি, ও গুরো দুধ বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

শনিবার বিকেলে বড়দেশ্বরী আশ্রয় কেন্দ্রে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে তিনি রুহিয়া ইউনিয়নের ঘুরুন গাছ এলাকার হতদরিদ্র পরিবারের সন্তান বুয়েটে চান্স পাওয়া মেহেদী হাসানের ভর্তি খরচের ১০ হাজার টাকা তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।এ সময় মেহেদী হাসান এর পরিবার খুশিতে আবেগপ্রবণ হয়ে যায়। এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার সুবোধ কুমার রায়, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু,২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, আজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেহেদীর বুয়েটে এডমিশন হওয়ার খরচ ১০ হাজার টাকা দেওয়া হল,উপজেলা প্রশাসন মেহেদীকে আরও সহায়তা প্রদান করবে। উল্লেখ্য যে এর পরে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে মুজিব শত বর্ষের উপহার হিসেবে নির্মানাধীন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com