বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজধানী ঢাকা কার্যত ফাঁকা

  • আপডেট সময় শনিবার, ৯ জুলাই, ২০২২, ৮.২৪ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

 কোরবানি ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে ঢাকা ছেড়েছেন অনেকে। বাকিরা ঢাকাতেই রয়ে গেছেন ঈদ উদযাপনের জন্য। ফলে কোটি কোটি মানুষের বসবাসের শহর রাজধানী ঢাকা কার্যত ফাঁকা হয়ে পড়েছে।

এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ঘরমুখো মানুষের চাপ লক্ষ করা গেলেও বিকেল নাগাদ তা অনেকটাই কমে এসেছে। ঈদের একদিন আগে আজও অনেককে বাড়ি ফিরতে দেখা গেছে। সড়কপথে, রেলপথে ও নৌপথে যাত্রীর চাপ রোজার ঈদের চেয়ে তুলনামূলক বেশি ছিল।

এছাড়া রাজধানীর অলিগলিতে কোরবানির পশু রাখা হয়েছে। ফাঁকা রাস্তায় শিশু-কিশোরদের ঘুরে বেড়াতে দেখা গেছে। চিরচেনা ঢাকা যেন হঠাৎ করেই অচেনা রূপ ধারণ করেছে। এমন অবস্থা দেখে ঢাকার স্থানীয় অনেক বাসিন্দাকে স্বস্তি প্রকাশ করতে দেখা যায়।

ফাঁকা ঢাকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় নানা তৎপরতার কথা জানিয়েছে পুলিশ র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো। এদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে পুলিশকে টহল দিতে দেখা গেছে। র‌্যাবের টহলও চোখে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com