কুরবানির ঈদে সিলেট সিটি করপোরেশন (সিসিক ) সিটি এলাকায় ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে ।
সিসিকের নিজস্ব জনবল ছাড়াও ১ হাজার ৫০০ অস্থায়ী কর্মী নিয়োগ দেয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৮০ টি গাড়ি। এ কাজে সহযোগিতা করতে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
৯ জুলাই দুপুরে সিলেটের প্রধান জামাতের স্থান ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের দিন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন নগরবাসী। এবার সিলেটের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় । তিনি বলেন, ঈদের প্রধান জামাতের জন্য ইতোমধ্যে প্রস্তুত শাহী ঈদগাহ। এর আগে তিনি শাহী ঈদগাহের বিভিন্ন প্রস্তুতি ঘুরে ঘুরে পরিদর্শন করেন।