বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি ৭ কোটির বেশি মানুষকে দারিদ্র্যে ঠেলে দিয়েছেঃ জাতিসংঘ

  • আপডেট সময় শনিবার, ৯ জুলাই, ২০২২, ১০.৪৭ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

জাতিসংঘের এক সমীক্ষায় দেখা যায়, ইউক্রেন যুদ্ধের প্রথম ৩ মাস জ্বালানি ও খাদ্যের বৈশ্বিক খরচ বৃদ্ধি করেছে যা ৭ কোটি ১০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।

জেনেভায় একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রশাসক আচিম স্টেইনার বলেন, ১৫৯টি উন্নয়নশীল দেশের বিশ্লেষণে ইঙ্গিত দেয়া হয়েছে যে, মূল পণ্যের মূল্য বৃদ্ধি ইতোমধ্যেই “বিশ্বের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর ওপর তাৎক্ষণিক, ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।”

সমীক্ষাটিতে দেখা যায়, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের অর্থনৈতিক ধাক্কাটি ১৮ মাসের কোভিড-১৯ মহামারী লকডাউনের পরে আসে যা বিশ্ব অর্থনীতির ওপর ধীর কিন্তু ক্রমবর্ধমান এবং শক্তিশালী নেতিবাচক প্রভাব ফেলেছিল। তিনি বলেছেন, মহামারী ইতোমধ্যে প্রায় সাড়ে ১২ কোটি মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।

স্টেইনার বলেছেন, সরকার কর্তৃক নিষ্পত্তিমূলক এবং “আমূল” পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা ব্যাপক অস্থিরতা সৃষ্টির ঝুঁকি তৈরি করে। কারণ পরিস্থিতি মোকাবিলায় মানুষের ধৈর্য্য এবং ক্ষমতা শেষ হয়ে যায়

সংকট মোকাবিলায় উন্নয়ন কর্মসূচীর গবেষণা কিছু আর্থিক নীতির সুপারিশ করে। স্টেইনার বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) –এর মতো বহুপাক্ষিক বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো লক্ষ্যভিত্তিক ঋণ এবং সংকট প্রতিকার ব্যবস্থার মাধ্যমে দেশগুলোকে সংকট মোকাবিলা করার অনুমতি দিতে আরও মূলধন সরবরাহ করতে পারে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com