সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে প্রস্তুতির মহাযজ্ঞ নওগাঁর আত্রাই এ সেচ পাম্প চালু করতে বাধা, পুড়ছে ১৮ বিঘা জমির ভুট্টা গাছ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন – সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঠাকুরের পীরগঞ্জে বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীকে মারপিট-স্বামী স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

যুক্তরাষ্ট্রে এবার নিলামে উঠছে ডাইনোসরের কঙ্কাল।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ১০.২৩ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ বিখ্যাত মার্কিন নিলাম প্রতিষ্ঠান সোথবি’র নিজেদের টুইটার অ্যাকাউন্টে ঘোষণা দেয়, আগামী ২৮ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে এবার নিলামে উঠতে যাচ্ছে ৭ কোটি ৬০ লাখ বছরের পুরনো একটি ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল।
টুইটবার্তা থেকে জানা যায়, নিলামে উঠতে যাওয়া এই জীবাশ্ম কঙ্কালটি গোরগোসোরাস প্রজাতির ডাইনোসরের। পরিপূর্ণ এই কঙ্কালটি লম্বায় ২২ ফুট, উচ্চতায় ১০ ফুট। সোথবির নিউইয়র্ক শাখার গ্যালারিতে ২১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে এই নিলাম আয়োজন। আয়োজনের শেষ দিন বিক্রির জন্য তোলা হবে এই কঙ্কাল।
আজ থেকে ১৪ কোটি ৫০ লাখ বছর আগে বিশ্বে শুরু হয়েছিল ক্রেটাসিয়াস যুগ, প্রায় ৮ কোটি বছর স্থায়ী হওয়ার পর সেই যুগ শেষ হয়। বিজ্ঞানীদের মতে ক্রেটাসিয়াস যুগের শেষ দিকে পৃথিবীতে আবির্ভাব হয়েছিল গোরগোসোরাসের।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টানার হাভরে শহরের জুডিথ নদীতে খননকাজ চালানোর সময়ে এই জীবাশ্মের সন্ধান মেলে। এ পর্যন্ত গোরগোসোরাস প্রজাতির ডাইনোসরের যত চিহ্ন পাওয়া গেছে, সেসব রক্ষিত রয়েছে বিশ্বের হাতে গোনা কয়েকটি জাদুঘরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com