বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দিনাজপুরে দেশের বৃহত্তম ঈদুল আযহার জামাতের প্রস্তুতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ৮.০৬ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

দেশের বৃহত্তম ঈদুল আযহার জামাত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে আয়োজনের সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যগণ দায়িত্ব পালন করবেন।
ইতোমধ্যে পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণসহ ঈদগাহের পরিস্কার পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
প্রায় ২২ একর আয়তনের এই বিশাল গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদগাহে এবার বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। দিনাজপুরসহ পার্শ্ববর্তী নীলফামারী ও জয়পুরহাট জেলার লাখ লাখ মুসল্লি ঈদুল আযহার জামাতে শরিক হবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
দিনাজপুর সদর-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হ্ইুপ ইকবালুর রহিমের ব্যক্তিগত প্রচেষ্টা এবং পরিকল্পনায় দেশের বৃহত্তম দৃষ্টিনন্দন ঈদগাহ মিনার ও ঈদগাহ মাঠ নির্মাণ করা হয়। ৫২ গম্বুজের ঈদগাহে ২ প্রান্তের মিনার ৬০ফুট এবং মাঝখানের ২টি মিনার ৫০ ফুট উচ্চতা। ইমাম দাড়ানোর স্থান মেহেরাবের গম্বুজের উচ্চতা ৪৭ ফিট। এর সঙ্গে রয়েছে ৪৯টি গম্বুজ। ৫১৬ ফুট দৈর্ঘের ৩২টি আর্চ নির্মান করা হয়েছে। পুরো মিনার সিরামিক ইটে নির্মিত এবং প্রতিটি গম্বুজ ও মিনারে নয়নাভিরাম লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে।
দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি আজ দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, এবারে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,২০১৭ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫২ গম্বুজের বিশাল ঈদগাহ মিনারে করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে ঈদুল ফিতর ও ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়নি।

বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com