বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনে সামরিক সহায়তা বৃদ্ধি করবে অস্ট্রেলিয়া

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ৭.৩৭ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

মাদ্রিদে নেটো সম্মেলনে যোগদানের পর অ্যান্থনি অ্যালবানিজ রবিবার ইউক্রেনে এক আকস্মিক সফর করেন। সেখানে ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে, এক গণকবরে শায়িত বেসামরিক মানুষজনের জন্য মোমবাতি প্রজ্জ্বলন করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। রুশ সেনাদের বিরুদ্ধে বুচায় অত্যাচার সংঘটনের অভিযোগ রয়েছে। অ্যালবানিজ বলেন, অত্যাচারের শিকার ব্যক্তিদের জন্য ঐ সম্প্রদায়ের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাটি অস্ট্রেলিয়াও পোষণ করে।

এছাড়াও অ্যালবানিজ ইরপিন সফর করেন। সেটি যুদ্ধবিধ্বস্ত আরেকটি শহর। ধ্বংসযজ্ঞ পরিদর্শন করে সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, “পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে এখানে এটি একটি আবাসিক ভবন, তার ঠিক পেছনেই আরেকটি, যাতে নির্মমভাবে আঘাত করা হয়েছে।” তিনি আরও বলেন, “এটি যুদ্ধাপরাধ। এটি বিধ্বংসী। এখানে জীবিকা এবং অবশ্যই জীবনের অবসান হয়েছে।”

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথেও সাক্ষাৎ করেন অ্যালবানিজ। ইউক্রেনকে আরও সামরিক সহায়তা পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। এর মধ্যে অতিরিক্ত আরও ৩০টিরও বেশি সাঁজোয়া যান এবং ড্রোন রয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করছে অস্ট্রেলিয়া। রুশ সরকারের ১৬ জন মন্ত্রী ও ধনকুবেরদের সফরের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এছাড়াও রুশ স্বর্ণ আমদানিও নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া।

এদিকে ইউক্রেনে নিজেদের দূতাবাস আবারও খোলার কথা বিবেচনা করছে অস্ট্রেলিয়ার সরকার্।

অ্যালবানিজ পোল্যান্ড থেকে একটি সাঁজোয়া ট্রেনে করে ইউক্রেনে প্রবেশ করেন। ইউক্রেনের বিশেষ বাহিনীর সদস্যরা তার সাথে ছিল। ইউক্রেনের কয়েক হাজার শরণার্থীকে অস্ট্রেলিয়ায় সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com