বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহের তারাকান্দায় স্কুলের সেপ্টিক ট্যাংকে ভিতরে অটোচালকের লাশ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ১.৩৯ এএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে সামাদ মিয়া (১৫) নামে নিখোঁজ এক অটোরিকশাচালককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠায় পুলিশ। সামাদ উপজেলার বালিখাঁ ইউনিয়নের দাদরা গ্রামের শাহজাহানের ছেলে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে জানান, কিশোর অটোরিকশা চালককে গলায় কারেন্ট জাল পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। তবে, এর সঙ্গে কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।

এর আগে, গত সোমবার অটোরিকশা নিয়ে বের হয় সামাদ। রাতে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন ও এলাকাবাসী সামাদকে খুঁজতে শুরু করে। কোথাও না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে মঙ্গলবার সামাদকে খোঁজাখুঁজির এক পর্যায়ে সামাদের অটোরিকশটি ওই বিদ্যালয়ের পাশে এবং বিদ্যালয়টির সেপটিক ট্যাংকের একটি অংশ ভাঙা দেখতে পান স্থানীয়রা। এ সময় ঢাকনা সরালে সামাদের মরদেহের সন্ধান মেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com