বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ত্রিশালের হত্যা মামলায় ৩ জনের যাবতজীবন।

  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০২২, ১২.০০ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ ময়মনসিংহের ত্রিশালে কোনাপাড়া গ্রামে ২০১৬ সালে তাইজ উদ্দিন (২২) হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমির উদ্দিন এই রায় ঘোষণা করেন। আসামিরা হলো- ত্রিশাল কোনাপাড়া গ্রামের মো. অহিদ, মোবারক হোসেন ও পলাতক মজনু মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ এপ্রিল ত্রিশালে কোনাপাড়া গ্রামে তাইজ উদ্দিন ও আসামীরা মিলে ছাগল চুরি করে বিক্রি করে। তাইজ উদ্দিন ছাগল চুরির কথা প্রকাশ করিয়া দিলে আসামীদের গালমন্দ করে। পরে আসামীরা তাইজ উদ্দিনকে ঐ বছরের ৮ এপ্রিল কোনাবাড়ি কালবার্টের নিকট নিয়ে গলা টিপে হত্যা করে কালবার্টের নীচে লাশ গুম করে রাখে। তিনদিন পর ১১ এপ্রিল শিয়াল-কুকুরে লাশ টানিয়া বের করলে এলাকাবাসি দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানীর পরে ১১ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com