বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে দু`দিনে পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত।

  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০২২, ১১.৪৬ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার মাঘানসহ পৌরশহরের দেওথান ও মাইলোড়া এলাকায় অন্তত ২৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন। এছাড়া কয়েকটি গরু ও রাজহাঁসকেও কামড়িয়েছে ওই পাগলা কুকুর।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন বলেন, দু’দিনে অন্তত ২৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। একটু পর পর কুকুরে কামড়ানো রোগী আসছে। সরকারিভাবে হাসপাতালে জলাতঙ্কের ইনজেকশন না থাকায় ফার্মেসি থেকে কিনে রোগীরা ব্যবহার করছেন।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছি। কুকুরটিকে মেরে ফেলা ছাড়া আর উপায় নেই। না হলে কুকুরে কামড়ের রোগী আরও বাড়তেই থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, একটা পাগলা কুকুর স্থানীয়রা মেরেছে। আরেকটা রয়ে গেছে মনে হয়। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com