বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রংপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ১০.৩৯ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

রংপুর নগরীর মাহিগঞ্জ শরেয়ারতল এলাকায় ডাম্প ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে  ৫ জন নিহত।

মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে চিকিৎসকের বরাত দিয়ে রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাসুদুল আলম এ তথ্য জানান।

এর আগে দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। অটোরিকশাটিতে করে ৮ জন যাত্রী পীরগাছা উপজেলার চৌধুরাণী থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিহতরা হলেন- অটোচালক রাজা মিয়া (৪৬), গীতা রানী (৬০), জান্নাত মাওয়া (৪) ও শাহজাহান মিয়া (৫৫)। তবে অন্য একজনের পরিচয় এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে যাচ্ছিল। অপরদিকে রংপুর থেকে একটি ডাম্প ট্রাক পীরগাছার দিকে যাচ্ছিল। শরেয়ারতল এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত ও ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাসুদুল আলম জানান, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com