শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিরপুর এলাকা থেকে বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ১০.২২ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

মিরপুর এলাকা থেকে বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- লিটন শিকদার ও নেছা খালাসী। এসময় তাদের হেফাজত থেকে নগদ ১ লক্ষ টাকাসহ MALAYSIAN মুদ্রা 100 RINGGIT ও গামছা দিয়ে পেঁচানো ডলার সাদৃশ্য বান্ডেলের মধ্যে একটি হুইল সাবান উদ্ধারমূলে জব্দ করা হয়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত (১৭ জুন ২০২২) জনৈক মোঃ কবির নামের এক ব্যক্তিকে MALAYSIAN মুদ্রা 100 RINGGIT বৈদেশিক মুদ্রা বিক্রির কথা বলে তার কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় প্রতারণা চক্রের সদস্যরা। ঐদিন মোঃ কবির মিরপুর থানায় এ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি করেন।

তিনি বলেন, মঙ্গলবার (৫ জুলাই ২০২২) গোপন সংবাদের মাধ্যমে জানা যায় শেরে-ই-বাংলা থানার শিশুমেলা এলাকায় প্রতারক চক্রের সদস্যরা অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করে এসআই (নিঃ) মোঃ সাইফুল এর নেতৃত্বে একটি টিম সকাল ৯:২০ টায় ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত মালমালসহ তাদেরকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ জনগনের নিকট বৈদেশিক মুদ্রা দেখিয়ে তা বিক্রয় করার ভান করে তাদের সর্বস্ব নিয়ে উক্ত স্থান হতে কৌশলে পলায়ন করে থাকে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com