শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রমনা এলাকা থেকে ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ১০.১৫ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইয়ামিন ও মোঃ আরিফ হোসেন।

মঙ্গলবার (৫ জুলাই ২০২২) বিকাল ৫:৩৫টায় রমনা মডেল থানার ৬৩/এ বড় মগবাজার, মগবাজার চৌরাস্তা, ভর্তা ভাত ফুড কোর্ট রেস্টুরেন্ট- এর সামনে অভিযান চালিয়ে তাদেরকে ফেন্সিডিলসহ গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম  জানান, দুইজন মাদক কারবারি রমনা মডেল থানার ৬৩/এ বড় মগবাজার, মগবাজার চৌরাস্তা, ভর্তা ভাত ফুড কোর্ট রেস্টুরেন্ট- এর সামনে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেরে পালানোর সময় ইয়ামিন ও আরিফকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com