শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাভারের শিক্ষক হত্যা মামলায় অভিযুক্ত স্কুলছাত্রের পিতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ১০.০৮ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলায় অভিযুক্ত স্কুলছাত্র আশরাফুল আহসান জিতুর বাবা উজ্জ্বল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় তিনি ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারি কর্মকর্তা তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিত ঢাকার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউর আনোয়ারুল কবীর বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে ২৯ জুন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তারও আগে ২৮ জুন মধ্যরাতে পুলিশ কুষ্টিয়ার কুমারখালী থেকে তাকে গ্রেফতার করে।
এদিকে ২৯ জুন সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে আশরাফুল আহসান জিতুকে গ্রেফতার করে র‌্যাব। পরের দিন ৩০ জুন তাকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে পাঠানো হয়।
এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারি কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদুল হক।
শুনানি শেষে ঢাকা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৫ জুন স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে গুরুতর জখম করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল আহসান জিতু। গত ২৭ জুন ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষক মারা যান।
এ ঘটনায় শিক্ষকের ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় ওই ছাত্রসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com