বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এডিস মশা নিয়ন্ত্রণে মসিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।

  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২, ১০.৩১ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ

সোমবার ময়মনসিংহের আমলাপাড়া এলাকার নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ভ্রাম্যমাণ আদালত।

বেলা ১ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান।

অভিযানকালে উপস্থিত প্রধান মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ বলেন, এডিস মশার সংক্রমণ রোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা গেলে তা জরিমানার আওতায় আনা হচ্ছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, সকলের সহযোগিতায় এবং সিটি কর্পোরেশন এর কার্যক্রমে আমরা এখনও আমরা এখনও ডেঙ্গুমুক্ত আছি। তবে ডেঙ্গু থেকে রক্ষা পেতে ব্যক্তিগত সচেতনতার গুরুত্ব অপরিসীম।

অভিযান পরিচালনাকালে জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বাজার কর্মকর্তা জালাল আহমেদ চৌধুরী, এপিএ সুপারভাইজার মোঃ মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com