বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে গর্ভপাত ক্লিনিকে যাওয়ার তথ্য মুছে ফেলবে গুগল।

  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২, ১১.১৩ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ গর্ভপাতের ক্লিনিক, পারিবারিক সহিংসতার শিকার হওয়া ব্যক্তিদের আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য স্থানে যাওয়া ব্যক্তিদের অবস্থানের তথ্য মুছে ফেলার ঘোষণা দিয়েছে গুগল।
যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাত অনুমোদন দেয় এমন ঐতিহাসিক আইন সম্প্রতি সুপ্রিম কোর্ট বাতিলের পর শুক্রবার জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়। সেবাগ্রহীতাদের গোপনীয়তা রক্ষা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
গুগলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেন ফিটজপ্যাট্রিক এক ব্লগ পোস্টে বলেন, ‘যদি আমাদের সিস্টেমগুলো শনাক্ত করতে সক্ষম হয় যে ওই জায়গাগুলোতে কেউ গেছেন, তখন লোকেশন হিস্ট্রি থেকে তাঁদের সেখানে যাওয়ার তথ্য মুছে দেব আমরা। আগামী সপ্তাহগুলোতে এ পরিবর্তন কার্যকর হবে।’
অন্য যেসব জায়গা থেকে গুগল সেবাগ্রহীতাদের অবস্থানগত তথ্য সংরক্ষণ করবে না, তার মধ্যে রয়েছে বন্ধ্যত্বের চিকিৎসাকেন্দ্র (ফার্টিলিটি সেন্টার), মাদক নিরাময়কেন্দ্র এবং ওজন কমানোর ক্লিনিক।
গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট সে দেশে গর্ভপাতের সাংবিধানিক অধিকার রদ করার পর এর প্রতিবাতে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। ওই রায়ের পর গর্ভপাতের ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের ওই রায়ের পর এক ডজনের বেশি অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ এবং এ বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
তবে, গর্ভপাত করাতে ইচ্ছুক নারীদের গোপনীয়তা রক্ষায় তাঁদের তথ্য সংগ্রহ সীমিত করতে গুগলসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকারকর্মী ও রাজনৈতিক নেতারা। তাঁদের দাবি, এতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো গর্ভপাতবিষয়ক তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এসব প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করতে পারবে না।হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com