বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ২ বেসামরিক নাগরিক আহত।

  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২, ৩.৩৯ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

সিরিয়ার পশ্চিমাঞ্চলে শনিবার ইসরাইলি বিমান হামলায় দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।

দেশটির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলী বাহিনী  আল-হামিদিয়া শহরের কাছে স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে বিমান হামলা চালায়। যেখানে এ হামলা চালানো হয়, সেটি একটি মুরগির খামার ছিল। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়, ভূমধ্যসাগর থেকে এ বিমান হামলা চালানো হয়। এতে এক নারীসহ দুই বেসামরিক নাগরিক আহত হন।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে ইসরাইল তাদের উত্তরাঞ্চলীয় প্রতিবেশি এ দেশের বিরুদ্ধে কয়েকশ’বার বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলের এসব হামলার লক্ষ্য সিরিয়ার সরকারি সৈন্যের পাশাপাশি ইরান সমর্থিত বাহিনী ও লেবাননের শিয়া জঙ্গি গ্রুপ হিজবুল্লাহ’র যোদ্ধারা।
(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com