ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি:ঈশ্বরগঞ্জের বৈরাটী আলিম মাদরাসার প্রতিষ্টাতা আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফি মুহম্মদ হোসাইন আলী রহমতুল্লাহি আলাইহির স্বরণে ১ জুলাই শুক্রবার জুময়ার নামাজের পর মিলাদ শরীফ ও দোয়া মাহফিল মুহম্মদিয়া শরীফে অনুষ্টিত হয়।মিলাদ শরীফ ও মুনাযাত শেষে রুহের মাগফিরাত কামনা করে আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ হোসাইন আলী রহমতুল্লাহি আলাইহি ও মুহম্মদ আবদুছ ছালাম মাস্টার এবং হযরত শাহ সূফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহির রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করা হয়। পরিবার এবং দেশ জাতির কল্যাণে বিশেষ মুনাযাত করেন। এসময় মুহম্মদিয়া শরীফ বৈরাটীর সভাপতি হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম, ঢাকা প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার, হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ রিয়াজুল হক,মহম্মদ লাল মিয়া, মুহম্মদ হাবিবুর রহমান, মুহম্মদ নুরুল ইসলাম, মিয়া, জিশান মুহম্মদ রউফ হোসাইন সহ আরো অনেকেই উপস্হিত ছিলেন।