বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত।

  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২, ৯.৩৯ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ প্রদত্ত এই ছবিতে দেখা যাচ্ছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর, ১ জুলাই ২০২২ তারিখে ইউক্রেনের ওডেসার ক্ষতিগ্রস্ত এক আবাসিক ভবনে উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন।

ইউক্রেনের ওডেসা অঞ্চলে শুক্রবার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ঐ হামলায় ডজন কয়েক মানুষ আহতও হয়েছেন। হামলার শিকার স্থাপনাগুলোর মধ্যে অন্তত একটি আবাসিক ভবনও ছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বৃহস্পতিবার জানায় যে তারা ইউক্রেনের স্নেক দ্বীপ থেকে নিজ বাহিনী প্রত্যাহার করে নিয়েছে। চার মাস আগে রাশিয়ার আক্রমণ আরম্ভ হওয়ার পর থেকে ঐ দ্বীপটি ইউক্রেনের প্রতিরোধের প্রতীক হয়ে উঠে।

বন্দরনগরী ওডেসার কাছে কৃষ্ণ সাগরে অবস্থিত এই দ্বীপটিকে রাশিয়া তাদের বাহিনী সমবেত করার স্থান হিসেবে ব্যবহার করে আসছিল। যুদ্ধের শুরুর দিকে দ্বীপটির দখল নিয়েছিল রাশিয়া। দ্বীপটি থেকে রাশিয়া ইউক্রেনে হামলা চালাত ও ইউক্রেনের বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজ পর্যবেক্ষণ করত।

তবে, ইউক্রেন নিশ্চিত করেছে যে, রুশ বাহিনী দ্বীপটি ছেড়ে চলে গিয়েছে। ইউক্রেন জানায়, তাদের বাহিনী দ্বীপটিতে রাতে ক্ষেপণাস্ত্র ও কামান ব্যবহার করে হামলা চালানোর পর অবশিষ্ট রুশ বাহিনী দুইটি স্পিডবোটে করে দ্বীপটি ছেড়ে পালিয়ে যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির দফতরের প্রধান, অ্যান্ড্রি ইয়ারমেক দ্বীপটি থেকে রুশ বাহিনীর প্রত্যাহারের খবরটি নিশ্চিত করেছেন। এক টুইটার পোস্টে ইয়ারমেক লেখেন, “স্নেক দ্বীপে আর কোন রুশ সৈন্য নেই। আমাদের সশস্ত্র বাহিনী চমৎকার একটি কাজ করেছে।”

এদিকে, ইউক্রেনের এক আঞ্চলিক কর্মকর্তা জানান যে, কয়েক মাসের মধ্যে এই প্রথমবারের মত, ৭,০০০ টন শস্য নিয়ে একটি মালবাহী জাহাজ বৃহস্পতিবার রুশ-অধিকৃত বেরডিয়ানস্ক বন্দর ছেড়ে গিয়েছে। ঐ কর্মকর্তা আরও জানান, জাহাজটিতে সরকারি শস্য বহন করা হচ্ছে এবং জাহাজটি “বন্ধুসুলভ দেশের” উদ্দেশ্যে যাত্রা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com