বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তালতলীতে টিসিবি’র পণ্য দোকানে মজুত করায় ব্যবসায়ীকে কারাদণ্ড।

  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৯.৪৯ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

বরগুনা,তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলায়্ সরকারী বরাদ্দকৃত টিসিবি’র পণ্য দোকানে বিক্রির জন্য মজুত করায়

মো.ইউসুফ হাওলাদার (৪৫) নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১ জুলাই) সকালে উপজেলার ছোটবগী বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট জনাব মো.এস.এম সাদিক তানভীর মো. ইউসুফ হাওলাদারকে এক মাসের কারাদন্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ইউসুফ হাওলাদার ছোটবগী বাজারের বাসিন্দা।তিনি মেসার্স মুন্সি স্টোর নামক একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,উপজেলার ছোটবগী বাজারে অভিযান চালিয়ে টিসিবি’র ডিলার মো.সজিবকে না পেয়ে মো.ইউসুফ হাওলাদারের দোকান থেকে তৈল একশত ষোল লিটার,ডাল তেরশ
কেজি,চিনি চারশত কেজি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত টিসিবি’র পণ্য ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট জনাব মো.এস.এম সাদিক তানভীর বলেন,টিসিবি’ র পণ্য ডিলার ব্যতীত দোকানে মজুদ ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। দোকানে মজুদ রাখার অপরাধে ব্যবসায়ী মো.ইউসুফ হাওলাদারকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com