বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গৌরীপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ যাত্রায় হাজারো ভক্তের ঢল।

  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৯.৩৯ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার (১ জুলাই) ময়মনসিংহের গৌরীপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নানা মাঙ্গলিক কর্মসূচীর মধ্য দিয়ে শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে মন্দিরে সকাল থেকে জগন্নাথ দেবের পূজার্চনা, শ্রীমদ্ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন ও নারী-পুরুষ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দুপুর ১২টায় পূজারী জগন্নাথ দেবের প্রতিমা মাথায় নিয়ে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সুসজ্জিত রথটিকে ১৪ বার প্রদক্ষিণ করে রথে জগন্নাথ দেবেরে প্রতিমা স্থাপন করা হয়।ল

পরে মন্দির প্রাঙ্গন থেকে বেলা ২ টার সময় শত শত ভক্তপ্রাণ নারী-পুরুষ ঢাক-ঢোল কাশর বাজিয়ে ও উলু ধ্বনির মাধ্যমে রথটি শহরের স্টেশন মোড় প্রদক্ষিণ করে কালিপুর বাগানবাড়ি গোবিন্দজিউর মন্দিরে রথযাত্রার সমাপ্তি করে। আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসরে সূচনা হয়ে শেষ হবে আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। এ উপলক্ষ্যে বাগানবাড়ি গোবিন্দ জিউর মন্দিরে ৯ দিনব্যাপি হরিনাম সংকীর্তন, কশ্রীমদ্ভাগবত পাঠ, প্রসাদ বিতরনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রথ যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত গৌরীপুর থানা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তা ব্যবস্থা বজায়-সহ রথটিকে সার্বক্ষণিক ঘিরে রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com