বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কার্বন নিঃসরণ কমাতে বাইডেনের ক্ষমতা সীমিত করলেন সুপ্রিম কোর্ট।

  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৯.২২ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা সীমিত করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর ফলে যুক্তরাষ্ট্রের পরিবেশবিষয়ক সুরক্ষা সংস্থা (ইপিএ) কিছু ক্ষমতা হারিয়েছে। মনে করা হচ্ছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু পরিকল্পনার ওপর একটি বড় আঘাত।
সুপ্রিম কোর্টের এ রায়ের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটিকে একটি ‘বিধ্বংসী সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।তবে তিনি বলেছেন যে এটি জলবায়ু সংকট মোকাবিলার চেষ্টাকে দুর্বল করবে না।
দেশটির পরিবেশবিষয়ক সুরক্ষা সংস্থার (ইপিএ) বিরুদ্ধে এ মামলা দায়ের করে ওয়েস্ট ভার্জিনিয়া। রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য ও দেশটির বৃহত্তম কয়লা কোম্পানির হয়ে ওয়েস্ট ভার্জিনিয়া মামলাটি দায়ের করে। তাদের দাবি, সব অঙ্গরাজ্যে নিঃসরণ কমানোর এখতিয়ার নেই ইপিএ’র।
যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্য নিজেদের বিদ্যুৎখাত নিয়ে সংশয়ে ছিল। তাদের আশঙ্কা, কয়লা ব্যবহার বন্ধ করতে বাধ্য করা হবে এসব অঙ্গরাজ্যকে। এতে গুরুতর আর্থিক ব্যয় হবে।
বিচারকদের মধ্যে ছয় জন রক্ষণশীল ও জীবাশ্ম জ্বালানি কোম্পানির পক্ষে রায় দেন। এর বিপক্ষে অবস্থান নেন তিন জন। রায়ে বলা হয়েছে, নিঃসরণ কমাতে এমন পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই সংস্থাটির।এদিকে, মিসৌরি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এরিক স্মিত এই রায়কে ‘বড় জয়’ বলে উল্লেখ করেছেন।
সুপ্রিম কোর্ট যদিও ভবিষ্যতে এমন বিধিনিষেধ জারি করা থেকে ইপিএকে বাধা দেয়নি। কিন্তু বলেছেন, কংগ্রেসকে এ বিষয়ে সংস্থাটিকে স্পষ্টভাবে ক্ষমতা দিতে হবে। কংগ্রেস এর আগে ইপিএ’র কার্বন নিয়ন্ত্রণ কর্মসূচি প্রত্যাখ্যান করে।
সুপ্রিম কোর্টের এ রায়ে পরিবেশবাদী সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ঠেকাতে কার্বন নিঃসরণ জরুরি।
২০০০ সালের পর মাত্র ৭ শতাংশ কার্বন নিঃসরণ কমাতে পেরেছে এসব রাজ্য। যেখানে ২০১৮ সালে কার্বন নিঃসরণের মাত্রা ছিল ৪৪ শতাংশ।
পরিবেশ ও জলবায়ু বিষয়ে মার্কিন প্রচেষ্টাকে আরও বাড়ানোর অঙ্গীকার নিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেন জো বাইডেন। অফিসে তার প্রথম দিনেই তিনি প্যারিস চুক্তিতে আবার যোগদানের জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তিনি দেশের জনগণকে ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস নিঃসরণ ৫২ শতাংশ কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন।
সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com