বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৪.২২ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ রাজধানী কিয়েভকে রাশিয়ার মিসাইল ও বোমা হামলা থেকে বাঁচাতে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যন্য দেশের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।
তার সেই আহ্বানে সাড়া দিয়ে ইউক্রেনকে মাঝারি ও দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
সোমবার এমন তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান।
বর্তমানে জার্মানিতে অবস্থান করা সুলিভান সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট  জো বাইডেন তার জি-৭ জোটের অন্যন্য নেতাদের এবং প্রেসিডেন্ট জেলেনস্কিকে যে রকমটি বলেছেন, আমরা সেই অনুযায়ী ইউক্রেনের জন্য অস্ত্রের আরেকটি প্যাকেজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছি, যার মধ্যে থাকবে মাঝারি ও দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এরআগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি ইউক্রনকে আরও নতুন অত্যাধুনিক কামান হিমারস, পেট্রোল বোট এবং কয়েক হাজার গোলাবারুদ দেবেন।
জ্যাক সুলিভান জানান, জি-৭ জোটের বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কি আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চান। বিশেষ করে কিয়েভে চালানো মিসাইল হামলার কথা মাথায় রেখে তিনি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন, যেন রাশিয়ার ছোঁড়া মিসাইলগুলো মাঝ আকাশেই আটকে দেওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com