জিতুকে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে উপস্থাপন করা হয়। এসময় মামলার তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক। শুনানি শেষে, ঢাকা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান পাঁচ দিনের রিমান্ড অনুমোদন করেন।
এর আগে, বুধবার (২৯ জুন) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তার করা হয়। আর, মঙ্গলবার (২৮ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে, জিতুর বাবা উজ্জ্বলকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (২৯ জুন) ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালত জিতুর বাবা উজ্জ্বলের পাঁচদিনের রিমান্ড আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৫ জুন স্ট্যাম্প দিয়ে পিটিয়ে, শিক্ষক উৎপল কুমার সরকারকে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল আহসান জিতু। পরে, আহত শিক্ষক উৎপল কুমার সরকারকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোমবার (২৭ জুন) ভোরে উৎপল কুমারের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় ঐ ছাত্রের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।