বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদ্রিদ শীর্ষ সম্মেলনে নেটো নেতাদের সমাবেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১০.২৩ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

বুধবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র স্পেনে অতিরিক্ত সামরিক নৌযান পাঠাচ্ছে, পোল্যান্ডে ইউএস পঞ্চম আর্মি কোরের জন্য একটি স্থায়ী সদর দপ্তর স্থাপন করছে, ৩ হাজার সৈন্য এবং ২ হাজার অন্যান্য কর্মীকে রোমানিয়াতে সদর দপ্তরে একটি ব্রিগেডে যুক্ত করছে, এবং ব্রিটেনে দুটি অতিরিক্ত এফ-৩৫ যুদ্ধবিমান পাঠাচ্ছে।

রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করার ব্যাপারে সমর্থন বাড়াতে শীর্ষ নেতারা সম্মেলনে একমত হবেন বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ভিডিওর মাধ্যমে শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখছেন।

রাশিয়ার আক্রমণ নতুন কৌশলগত ধারণাসহ নেটোর নিজস্ব দীর্ঘমেয়াদী পরিকল্পনাকেও প্রভাবিত করছে । জোটের ভাষায় “পরিবর্তিত নিরাপত্তা পরিবেশ” এতে অন্তর্ভুক্ত রয়েছে।

স্বল্প মেয়াদে নেটো বাইরের হুমকির জবাব দেয়ার প্রস্তুতি জোরদার করছে। সরাসরি নেটো কমান্ডের অধীনে সৈন্য সংখ্যা বৃদ্ধি করছে এবং আরো ভারী অস্ত্র ও লজিস্টিকাল সম্পদ মোতায়েন করছে।

নেটো যেহেতু সুইডেন এবং ফিনল্যান্ডকে জোটে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে, শীর্ষ সম্মেলনে নেটোভুক্ত নয় এমন দেশগুলোর সাথে অংশীদারিত্ব জোরদার করা সম্পর্কিত আলোচনাও অন্তর্ভুক্ত করা হবে। অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডের নেতারা শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।

আলোচনার অন্যান্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, সাইবার আক্রমণ এবং জলবায়ু পরিবর্তন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com