বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তালতলীতে জমিজমা বিরোধের জেরে মারধর, আহত ৩

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৯.৪৭ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

মো. হায়দার হাং
বরগুনা তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে জমিজমা বিরোধের জের ধরে মোটরসাইকেলের হাইড্রলিক্স রড দিয়ে এমাদুল সহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে বলে জানা গেছে। এমাদুলকে গুরুতর আহত অবস্থায় তালতলী এ্যাপোলো হাসপাতালে নিলে তার অবস্থা আশংকা জনক দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলেন।

জানা গেছে, গত কাল বুধবার বিকেল ৩ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকার সোহরাব হাং এর ছেলে এমাদুল (৩৫) তাদের পরিত্যক্ত বাড়িতে কাজ করতে গেলে এসময়ে তেঁতুলবাড়িয়ার বাবুল (৩৮) হিরোন (৩৫) সোলায়মান (৩০) সহ ১০-১৫ জন লোক এসে জমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলের হাইড্রলিক্স রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে। পরক্ষনে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে তালতলী এপোলো হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে এমাদুল গুরুতর আহত হওয়ায় তাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জানা গেছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ৯৯৯ এ কল করার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এমাদুলকে উদ্ধার করা হয়েছে তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com