বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাঠাও চালককে গভীর রাতে হত্যা: ছিনতাইকারী গ্রেফতার।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৯.৪১ পিএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

গভীর রাতে যাত্রীবেশে পাঠাও বাইকে উঠে অবশেষে পাঠাও চালককে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতাকৃত ওই ছিনতাইকারীর নাম কাওছার আহম্মেদ। তার বাড়ি মুন্সিগঞ্জ।

পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম, পিপিএম ডিএমপি নিউজকে জানান, গত ২৯ জুন রাত দুইটায় ৯৯৯ থেকে একটি ফোন আসে যে পল্লবীর সুলতান মোল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন আব্দুল লতিফ মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর একটি মৃতদেহ পড়ে আছে। এই সংবাদের প্রেক্ষিতে থানার একটি টল টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। সেখানে যেয়ে পরনে জিন্সের প্যান্ট ও পাশে হেলমেট দেখে এবং গলা কাটা দেখতে পেয়ে পুলিশ ধারণা করে কোন মোটরসাইকেল চালককে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিক বেতার বার্তার মাধ্যমে পার্শ্ববর্তী সকল থানাকে ঘটনাটি জানিয়ে দেওয়া হয়। এই সংবাদের প্রেক্ষিতে রাত আড়াইটায় সাভারের বিরুলিয়া পুলিশ ক্যাম্পের এসআই দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল থামার সংকেত দিলে সেটি না থেমে উল্টা ঘুরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। আটক ব্যক্তির পরিহিত কাপড় চোপড়ে ও মোটরসাইকেলে রক্তের দাগ থাকায় এবং তার কথাবার্তা সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি পল্লবী থানাকে জানান। পল্লবী থানার একটি টিম সঙ্গে সঙ্গে সেখানে যেয়ে তাকে গ্রেফতার করে মোটরসাইকেলটি হেফাজতে নেন।

অফিসার ইনচার্জ বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে কাওছার জানিয়েছে সে ২৯ তারিখ রাত ০১:৪৫ টায় কালশী মোড় থেকে গাবতলী যাওয়ার জন্য দেড়শ টাকা ভাড়ায় একজন পাঠাও চালকের মোটরসাইকেলে ওঠে। মোটরসাইকেলটি আব্দুল লতিফ মিয়ার বাড়ির সামনে আসলে সে থামাতে বলে। এরপর আগে থেকেই ব্যাগে রাখা এন্টি কাটার দিয়ে ভিকটিমের গলায় ঠেকিয়ে পোচ মারলে মোটরসাইকেলসহ চালক রাস্তার উপরে পড়ে যায়। তখন কাওছার মোটরসাইকেল ও তার মোবাইল নিয়ে বিরুলিয়া ব্রিজ দিয়ে সাভারের দিকে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com