শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলায় প্রেমিকার ছোট বোনকে হত্যা মামলায় বড় বোনের প্রেমিককে আমৃত্যু কারাদণ্ড

  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২, ৬.৫৪ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমিক-প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলায় প্রেমিকার ছোট বোনকে হত্যা মামলায় বড় বোনের প্রেমিককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত মাইন উদ্দিন (২৮) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত হোরনের ছেলে।

মামলার বরাতে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি গোলাম আকবর জানান, আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত আসামি মাইন উদ্দিনের সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিলো।

২০১২ সালের ৮ মার্চ বিকেল ৪টার দিকে ওই কিশোরীর মা বাড়িতে না থাকার সুযোগে মাইন উদ্দিন বাড়িতে আসলে তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান ছোট বোন সালমা আক্তার (৮)।

এসময় এ ঘটনা মায়ের কাছে জানিয়ে দেওয়ার হুমকি দেয় সালমা। এতে ক্ষিপ্ত হয়ে মাইন উদ্দিন সালমা আক্তারকে কাঠের টুকরা দিয়ে আঘাত করে ও গলা টিপে হত্যা করেন। পরে লাশ বাড়ির পাশে ঝোঁপের মধ্যে তার লাশ ফেলে দেন তিনি।

গোলাম আকবর আরো জানায়, তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর আদালত মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার দুপুরে এ রায় ঘোষণা করে আদালত।

রায় ঘোষণার পর আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। অপরদিকে, আসামি শারমিন আক্তারের বয়স তৎকালীন সময়ে ১৬ হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে শিশু আদালতে মামলার বিচার চলমান।

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট স্বপন চন্দ্র পাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com