বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পল্টনে ২,২১১ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার- গ্রেফতার এক।

  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২, ৩.২৫ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা হতে ২,২১১ কেজি বিস্ফোরক দ্রব্য (আতশবাজি) উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ ইউসুফ।

গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ ডিএমপি নিউজকে বলেন, কুমিল্লা জেলার লাকসাম থানার বাইপাস রোডস্থ এস.এ পরিবহন অফিস হতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যাদি (আতশবাজি) ২২/২৪ কাকরাইল, শান্তিনগর রোডস্থ এস.এ পরিবহন প্রধান কার্যালয়, ঢাকায় আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ জুন ২০২২) সন্ধ্যা ৬:৫০ টায় উক্ত স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় উক্ত স্থান হতে বিস্ফোরক দ্রব্য KING COBRA ৩৫ বস্তা, বিস্ফোরক দ্রব্য COLOR Collection ০৯ বস্তা, বিস্ফোরক দ্রব্য COLOUR PLUS ০১ (এক) বস্তা, বিস্ফোরক দ্রব্য Star Rain Electric Sparklers ০১ বস্তা, বিস্ফোরক দ্রব্য Electric Sparklers ০১ বস্তা, বিস্ফোরক দ্রব্য Chakkar Asoka ০১ বস্তা, বিস্ফোরক দ্রব্য Chakkar Big ০১ বস্তা, বিস্ফোরক দ্রব্য Kit Kat ০২ বস্তা, বিস্ফোরক দ্রব্য MINI Bullet ০৩ বস্তা, বিস্ফোরক দ্রব্য SILVER TREE ০২ বস্তা সর্বমোট ৫৬ বস্তা  বিস্ফোরক দ্রব্য, যার সর্বমোট ওজন ২,২১১ কেজি বিস্ফোরক দ্রব্য ও এস.এ পরিবহন পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিসের ২১টি মেমো উদ্ধারমূলে জব্দ করা হয়।

তিনি আরো বলেন, মেমো পর্যালোচনায় জানা যায়, সৈয়দপুর, নওগাঁ, বগুড়া, খুলনা, রাজশাহী, যশোর, মাগুড়া, চুয়াডাঙ্গা, নাটোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর জেলার উদ্দেশ্যে কসমেটিক ও আতশবাজি নামে কুমিল্লা জেলার লাকসাম, চট্টগ্রামস্থ রিয়াজ উদ্দিন বাজার শাখা হতে বুকিং করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুন ২০২২) বেলা ১:১৫ টায় কুমিল্লা জেলার লাকসাম থানার স্টেট হাউজিং বাইপাস রোডস্থ পূর্ব বাজার এলাকা হতে এস.এ পরিবহনের শাখা ম্যানেজার মোঃ ইউসুফকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ইউসুফ বিস্ফোরক দ্রব্যসমূহ কসমেটিকস নামে পার্সেলে লেবেল লাগিয়ে এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিস যোগে দেশব্যাপী বিভিন্ন জেলায় প্রেরণ করে আসছে। গ্রেফতারকৃত সহযোগী অভিযুক্তদের যোগসাজশে বিস্ফোরক দ্রব্যসমূহ ভারত থেকে সংগ্রহ করে অবৈধভাবে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে বাংলাদেশে এনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেয়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।

(ডিএমপি নিঃ)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com