বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেটো আলোচনার আগে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন-জেলেন্সকি।

  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২, ৩.১২ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, তিনি নেটো নেতার সাথে আলোচনায় “রাশিয়ার সন্ত্রাসী হামলা প্রতিরোধে ইউক্রেনের জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার” প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

মাদ্রিদে নেটো নেতাদের একটি শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগে নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সাথে প্রেসিডেন্ট জেলেন্সকির এই ফোনালাপটি হয়।ওই শীর্ষ সম্মেলনে আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ইউক্রেন বিষয়ক আলোচনাও থাকবে বলে আশা করা হচ্ছে।

সোমবার স্টলটেনবার্গ বলেছেন, পশ্চিমা সামরিক জোট প্রস্তুত অবস্থায় থাকা তাদের সৈন্য সংখ্যা ৭ গুণ বৃদ্ধির ঘোষণা করছে। অর্থাৎ এ সংখ্যা ৪০ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ৩ লাখেরও বেশিতে পৌঁছাচ্ছে।

মঙ্গলবার মধ্য ইউক্রেনের উদ্ধারকর্মীরা একটি বিপণি কেন্দ্রে জীবিতদের সন্ধানের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সোমবার রুশ বাহিনী সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার ফলে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে।

জেলেন্সকি বলেছেন, আক্রমণের সময় ক্রেমেনচুক শহরের বিপণি কেন্দ্রের ভেতরে ১ হাজারেরও বেশি বেসামরিক মানুষ ছিল। এ হামলাকে তিনি ‘হিসেবি’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, অবরোধের পরে ইউক্রেনের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মঙ্গলবার বৈঠকে বসবে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com