বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জবির ১৮ রোভারের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৭.৪৫ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিনিধিঃ প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদরদপ্তর কর্তৃক প্রদানকৃত “ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড” অর্জন করেছে দেশের সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপ।

অগ্নি নির্বাপণ, বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে আত্মনিবেন করায় সাহসী ও গৌরবময় স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২৭ জুন জাতীয় কাউন্সিলের ৫০তম (সুবর্ণ জয়ন্তী) বার্ষিক সাধারণ সভায় এ অ্যাওয়ার্ড ঘোষণা করে বাংলাদেশ স্কাউটস।

এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে ১৮ জন রোভার এই অ্যাওয়ার্ড পেয়েছে।

জানা যায়, এবছর জবি থেকে মো: কামরুল হাসান, মামুনুর রশিদ, আলমগীর হোসেন, সুমনা আক্তার, আনোয়ার হোসেন, নেসার উদ্দিন, আমিনুল ইসলাম বাবু, এস. এম. শাহাদাত হোসেন অনু, খালেদা ইয়াসমিন স্বপ্না, হোসাইন মোহাম্মদ গোলাম রাজিক আদন, হিরা সুলতান, রিয়াদ হোসেন, তনিমা ইসলাম, ফারহানা, মারিয়া জাহান, আব্দুল ওয়াহাব, মুস্তাফিজুর রহমান ও মোঃ রাশেদ ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

অ্যাওয়ার্ড পেয়ে জবি রোভার-ইন-কাউন্সিলের সাবেক সভাপতি মোঃ কামরুল হাসান বলেন, স্বীকৃতি সবসময়ই কাজের প্রতি আগ্রহ, উদ্দীপনা বাড়িয়ে দেয়, আমার ক্ষেত্রেও ব্যাতিক্রম নয়। এই আগ্রহ ধরে রেখে ভবিষ্যতে আরও বেশি বেশি সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবো। সেইসাথে জবি রোভার স্কাউট গ্রুপ ও বাংলাদেশ স্কাউটস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ছোট ছোট কাজগুলোকে তারা মূল্যায়ন করেছে।

এ ব্যাপারে জবি রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিলের সদ্য সাবেক সিনিয়র রোভারমেট ও সাবেক সভাপতি মোল্লা মামুন হাসান বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও মানবতার সেবায় নিয়োজিতদের প্রতিবছর কাজের সম্মাননা হিসেবে স্কাউটের সদর দপ্তর থেকে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়। এর পরের ধাপ হলো স্কাউটসের সর্বোচ্চ সম্মানীয় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড। এ পর্যন্ত জবি থেকে মোট ৩০ জন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে যা বাংলাদেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে বেশি। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেতে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড দুইটি আমাদের গ্রুপকে অনুপ্রেরণা দিবে।

জানা যায়, ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের পরের ধাপে কাজের ধারাবাহিকতায় নাম্বার টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করায় হয়। এরপর রোভার স্কাউটের সর্বোচ্চ সম্মাননা হিসেবে ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com