বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৭.০৩ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে ইলেকট্রিশিয়ান জলিল সর্দার হত্যা মামলায় হারুনুর রশিদ নামক এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জজ ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রহিবুল ইসলাম মঙ্গলবার (২৮ জুন) দুপুরে এ রায় দেন।
নিহত জলিল সর্দার রায়পুরের উদমারা গ্রামের সিরাজ সর্দারের ছেলে।

দণ্ডিত হারুনুর রশিদ উপজেলার চরবংশী ইউনিয়নের মো. হযরত বেপারীর ছেলে।

একই মাৃলার আসামী খালাসপ্রাপ্তরা হলেন- আবুল কালাম ওরফে কালু ব্যাপারী, মো. জাহিদ ওরফে আবুল কাশেম, তোফায়েল পালোয়ান ও আক্তার হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ জানুয়ারি রাতে এই হত্যাকাণ্ড ঘটে। আসামি হারুনুর রশিদ মোবাইল ফোনে ডেকে নেয় জলিলকে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন বেলা ১১টার দিকে আওয়াল দেওয়ানের ধানক্ষেত থেকে জলিলের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা সিরাজ সর্দার ৫ জনকে আসামি করে মামলা করেন। পরে ২০১৭ সালের ১ জানুয়ারি মামলা থেকে আক্তার হোসেনকে অব্যাহতি দিয়ে ৪ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত ৩ জনকে খালাস ও হারুনুর রশিদকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com