বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহে এক ফার্মেসীকে ৩৫ হাজার টাকা জরিমানা।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৬.৩৫ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহে এক ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। চিকিৎসকের প্রেসক্রিপশনে দেওয়া ওষুধ ওপর অন্য ওষুধ লিখে তা বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়। মঙ্গলবার (২৮ জুন) সকালে নগরীর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিদফতরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। নিশাত মেহের জানান, গত ১৫ জুন আবদুল মালেক নামের এক বৃদ্ধ কানের সমস্যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক একটি ড্রপ কানে ব্যবহারের জন্য প্রেসক্রিপশন দেন। যার বাজারমূল্য ৬০ টাকা।

পরে বৃদ্ধ মেডিকেল কলেজ গেটের বিপরীতে অবস্থিত সাবা মেডিকেল নামে ওই ফার্মেসিতে ওষুধটি কিনতে গেলে কর্মচারী প্রেসক্রিপশনের ওপর অন্য একটি ইউনানি ওষুধ লিখে বিক্রি করেন। যার দাম রাখা হয় ৬০০ টাকা।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ওই ফার্মেসিতে অভিযান চালায় ভোক্তা অধিদফতর। এ সময় ফার্মেসির মালিক ও কর্মচারী অতিরিক্ত ওষুধ দেওয়ার কথা স্বীকার করলে মুচলেকাসহ তাদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com