শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় ৪টি ট্রলারসহ ৭৯ জেলেকে আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৪.০০ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

ইলিশের প্রজননের জন্য ৬৫ দিনের সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় হাতিয়ায় ৪টি ট্রলারসহ ৭৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ৭৬০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

পরে আটককৃত প্রতিটি ট্রলারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মঙ্গলবার (২৮ জুন) ভোরে নলচিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছ নিলামে ৯০ হাজার টাকা বিক্রি করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে জানান, মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে থেকে শুরু হওয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে সোমবার বিকাল থেকে হাতিয়ার মেঘনা নদী ও সমুদ্রে অভিযান চালায় কোস্টগার্ড।

অভিযানকালে নলচিরা এলাকায় মাছ ধরা অবস্থায় ৪টি মাছ ধরার ট্রলারসহ ৭৯ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ট্রলারে তল্লাশি চালিয়ে ৭৬০ কেজি মাছ জব্দ করা হয়। পরে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com